বন্যার্তদের সহায়তায় উন্মুক্ত কনসার্ট

বন্যার্তদের সহায়তায় উন্মুক্ত কনসার্ট
বন্যার্তদের সহায়তায় উন্মুক্ত কনসার্ট

দেশের বিভিন্ন জেলায় লাখ লাখ মানুষ এখনো পানি বন্দী। ভেঙে গেছে হাজারো মানুষের বসতবাড়ি। বিপদগ্রস্ত সে সকল মানুষদের জন্য অর্থ সংগ্রহে কনসার্ট আয়োজন করা হচ্ছে দেশের বিভিন্ন জেলা শহরে। তারই ধারাবাহিকতায় নওগাঁতেও কনসার্টের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) নওগাঁর সদর উপজেলার মুক্তির মোড়ের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উন্মুক্ত কনসার্ট এর আয়োজন করেন নওগাঁ জেলা বাদ্যযন্ত্র শিল্পী ও কন্ঠশিল্পী বৃন্দ।

যাযাবর ব্যান্ড ভোকাল ক্যাপ্টেন বলেন, মানুষ মানুষের জন্য এই স্লোগানটিকে সামনে রেখে আমরা নওগাঁ জেলার সকল ব্যান্ড, মিউজিসিয়ান ও কন্ঠ শিল্পীরা একত্রিত হয়েছি শুধু মাত্র বানভাসি অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে। বন্যার্তদের অর্থ সহায়তার জন্য কনসার্টের আয়োজন করেছি, যেখানে দেশের সুনামধন্য শিল্পীরা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বুথ খোলা হয়েছে যেখানে মানুষ গান শুনার পাশাপাশি নগদ অর্থ প্রদান করছেন।

লিওপ্যাড ব্যান্ড, ড্রিমস ব্যান্ড, আখড়াবাড়ি, নওগাঁ বাউল, সিগনেচার, উই ব্যান্ড, রক পেন্সিল, শান্তনা, টিপু বারই সহ দেশ বরেন্য অনেক শিল্পী বৃন্দ গানের পাশাপাশি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশ করেন শাওন, ইতি ও রৃতু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *