টাঙ্গাইলে বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধন

টাঙ্গাইলে বৃক্ষমেলা ২০০৫ এর উদ্বোধন
টাঙ্গাইলে বৃক্ষমেলা ২০০৫ এর উদ্বোধন

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের দেশীয় ফুলের গাছের চারা উপহার দেয়ার মাধ্যমে সাত দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ উদ্বোধন করা হয়।

বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে সোমবার সকালে একটি র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে বৃক্ষমেলাটি উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। উল্লেখ্য, এ বছর সরকারি উদ্যোগে টাঙ্গাইল জেলায় ১২ লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছে । বর্ষা মৌসুমে আরও ৬ লক্ষ বৃক্ষরোপণ করা হবে ।

রবিন তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি
২১.০৭.২০২৫ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *