বইমেলায় কথাসাহিত্যিক শফিক রিয়ান’র উপন্যাস ‘বিসর্জন’

বইমেলায় কথাসাহিত্যিক শফিক রিয়ান’র উপন্যাস ‘বিসর্জন’
বইমেলায় কথাসাহিত্যিক শফিক রিয়ান’র উপন্যাস ‘বিসর্জন’

অমর একুশে বইমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক শফিক রিয়ানের নতুন উপন্যাস ‘বিসর্জন’।

এটি তার ৬ষ্ঠ বই এবং চতুর্থ উপন্যাস। বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। বইটি প্রকাশ করছে উপকথা প্রকাশন। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। বইটি রকমারি ডটকমসহ উপকথা প্রকাশন এর ৬৬৫-৬৬৬ স্টলে পাওয়া যাবে।

নতুন বই সম্পর্কে শফিক রিয়ান বলেন, সাহিত্যের এই জগৎটাতে এসে প্রচুর ভালোবাসা, স্নেহ ও প্রসংসা পেয়েছি। সাড়া পেয়েছি আকাঙ্ক্ষার তুলনায় ঢেড় বেশি।

তিনি আরও বলেন, বিশেষ কোনো উদ্দেশ্য মাথায় রেখে লেখালেখি শুরু করিনি। আমি শুধু ততটুকুই লিখতাম, যতটুকু আমার মন চাইত। মনের খোরাক মেটাতেই লেখার কাজটুকু করতাম। কিন্তু এতোসব মানুষের সংস্পর্শ আমাকে বদলে দিয়েছে। এই জগৎটা আমাকে বলে, সবার জন্য লিখতে। যারা বলতে চায়, লিখতে চায় কিন্তু পারে না; তাদের কথাগুলো এখন আমিই বলার চেষ্টা করি।

উল্লেখ্য, ‘বিসর্জন’ শফিক রিয়ানের চতুর্থ উপন্যাস ও ষষ্ঠ বই। ইতিপূর্বে- আজ রাতে চাঁদ উঠবে না (২০২১), মেঘ বিষাদের দিন (২০২২), বিধ্বস্ত নক্ষত্র (২০২২) ও নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত (২০২৩) বিষাদের ছায়া (২০২৪) এই বইগুলো প্রকাশ হলে পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। নতুন উপন্যাস নিয়েও আশাবাদী এই তরুণ লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *