প্রশাসন ও পাউবোর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রশাসন ও পাউবোর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রশাসন ও পাউবোর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুরের নাজিরপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার সকালে নাজিরপুরের উত্তর ঝনঝনানিয়া গ্রামে অভিযান চালিয়ে দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা প্রশাসন ও গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

অভিযান পরিচালনা করেন নাজিরপুর উপজেলার সহকারী (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক কৌশিক আহমেদ।

এসময় টুঙ্গিপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহিন আলম, সহকারী রাজস্ব কর্মকর্তা শরিফ মাহমুদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহিন আলম বলেন, টুঙ্গিপাড়ার পার্শ্ববর্তী এলাকা নাজিরপুরের উত্তর ঝনঝনানিয়া গ্রামের রসময় ঢালির ছেলে মনো ঢালী পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে মুরগির খামার করেছিল। বিষয়টি জানতে পারলে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে অভিযান করে জায়গাটি দখলমুক্ত করা হয়। সরকারি জায়গা দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *