তানভীর- জান্নাত জিম’র ‘প্রেম বলে কিছু নেই’

তানভীর- জান্নাত জিম'র ‘প্রেম বলে কিছু নেই’
গোলাম কিবরিয়া তানভীর ও মাফতোহা জান্নাত জিম। ছবি পরিচালকের সৌজন্যে

ঈদের ছুটিতে টেলিভিশনের পর্দায় দর্শকদের জন্য থাকছে এক হৃদয়ছোঁয়া পারিবারিক গল্পের নাটক ‘প্রেম বলে কিছু নেই’। এস এ টিভির ঈদের বিশেষ আয়োজনে নাটকটি প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮টায়। কাজী সাইফ আহমেদ পরিচালিত নাটকটি রচনা করেছেন পাভেল ইসলাম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর ও মাফতোহা জান্নাত জিম।

নাটকটিতে আরও অভিনয় করেছেন পাভেল ইসলাম, সঞ্জয় রাজ, আইরিন আক্তার, বাদল শহীদসহ প্রমূখ।

পরিচালক কাজী সাইফ আহমেদ নাটকটি নিয়ে বলেন, ‘এই নাটকের মাধ্যমে আমরা বলতে চেয়েছি প্রেম শুধু একটা সম্পর্ক নয়, এটা বিশ্বাস। ত্যাগ আর পরিবারের প্রতি দায়বদ্ধতার সঙ্গে জড়িয়ে থাকা এক অনুভূতির নাম। গল্পটি খুব সাধারণ, কিন্তু সেই সাধারণতার মাঝেই আছে গভীরতা, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। আমরা চেষ্টা করেছি বাস্তবধর্মী একটি নাটক তৈরি করতে, যা দর্শকরা নিজেদের জীবনের সাথেও মিলিয়ে দেখতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *