রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে একত্রিত হয়ে অসংখ্য শিক্ষার্থী স্লোগান দিচ্ছেন। শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, ১২টার দিকে শিক্ষার্থীদের জমায়েত শুরু হয়। সায়েন্সল্যাব মোড় ব্লক করায় সব দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
