‘শ্রদ্ধায়-সবুজে বাঁচুক জুলাই স্মৃতি’ প্রতিপাদ্যে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে ‘জুলাই স্মৃতি সবুজ চত্বরের উদ্বোধন’ করা হয়েছে।
আজ ১৮ জুলাই শুক্রবার সকালে গ্রীন ভয়েস-কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে জুলাই-২৪ স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ গ্রহন করা হয়।
এই সবুজ চত্বরটি নিবেদিত ২৪ জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি।
বাগানের প্রতিটি গাছের সাথে রয়েছে একটি শহিদের নামফলক, যেখানে তুলে ধরা হয়েছে তাঁর সংক্ষিপ্ত জীবনী ও অবদান। পাশাপাশি চত্বরে স্থাপন করা হয়েছে একটি ইতিহাস ফলক, যাতে সংক্ষেপে তুলে ধরা হয়েছে জুলাই গণআন্দোলনের পটভূমি ও তাৎপর্য।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য থাকছে QR কোড সংযুক্ত ইউটিউব ডকুমেন্টারি লিংক, যার মাধ্যমে বিস্তারিত ইতিহাস জানা যাবে সহজেই।
এই আয়োজনের উদ্বোধন করেন পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস-এর প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক মো: আলমগীর হোসেন।
উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আতাউল হক খান চৌধুরী, গ্রীন ভয়েসের কেন্দ্রীয় পরিষদের সদস্য রাইসুল ইসলাম নোমান, আব্দুল মান্নান, সোহানুর রহমান সোহান, রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিলন, প্রমুখ। এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম।
