আমার কষ্টে তোমার অসুস্থ হাসি: তাহসান

আমার কষ্টে তোমার অসুস্থ হাসি: তাহসান আমার কষ্টে তোমার অসুস্থ হাসি: তাহসান
তাহসান

গুঞ্জন ছড়িয়েছে মা জিনাতুন নেসার চেয়ারম্যান থাকাকালীন ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন সঙ্গীতশিল্পী তাহসান খান। কিন্তু সেই পরীক্ষা বাতিল হয়। পরবর্তী ভাইভা অনুষ্ঠিত হলে বাদ পড়েন তাহসান। গতকাল বুধবার সারাদিন নেটিজেনরা ব্যস্ত ছিলেন গুঞ্জনটি নিয়ে। যাচাই না করেই তাহসানকে কটাক্ষ করেছেন তারা। যা নয় তাই কথা শুনিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

তবে বিষয়টি নিয়ে সারাদিন কোনো প্রতিক্রিয়া দেখাননি তাহসান। ছিলেন মুখে কুলুপ এঁটে। সরব হন রাতে। তবে মুখে কিছু বলেননি। জানিয়েছেন শৈল্পিক প্রতিক্রিয়া।

নিজের ফেসবুক পেজে বুধবার রাতে ‘কষ্ট’ শিরোনামে নিজের একটি গান শেয়ার করেন তাহসান। ক্যাপশনে তুলে দেন ওই গানের কয়েকটি লাইন। সেখানে লেখা, জীবন আজও হলুদ সংবাদের পাতায় মোড়া, কাঠগড়ায় আসামি আমি, তোমার নীরব ওই বিবেক, কেন আত্মহত্যা মহাপাপ? কেন সমাজদর্শন এত নিষ্ঠুর? কোথায় মানবিকতাবোধ তোমার? আমার কষ্টে তোমার অসুস্থ হাসি।

এতে স্পষ্ট সারাদিন তাকে নিয়ে অযৌক্তিক ব্যবচ্ছেদের বিরুদ্ধে জবাব দিয়েছেন নিজের লেখা ও গাওয়া গানের লাইনগুলো ছুড়ে মেরে। এতদিন শ্রোতাদের বিনোদনের জন্য গাইলেও এবার যেন সমাজকেই ছুড়ে দিলেন কিছু প্রশ্ন।

এছাড়া সংবাদমাধ্যমকে বলেন, ‘পুরো বিষয়টিই ভুয়া। আমি কখনও বিসিএসে বসিনি। সুতরাং ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার তো প্রশ্ন আসে না।’

এদিকে, চাউর হয়েছে আবেদ আলী তাহসানের মা ড. জিনাতুন নেসার গাড়িচালক ছিলেন। এ নিয়েও কথা বলেছেন এ গায়ক। তিনি বলেন, ‘এখানে একটা ভুল হচ্ছে। এই ড্রাইভার অফিসের অন্যান্য ড্রাইভারদের মতোই একজন। তিনি আমার মায়ের ড্রাইভার নন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *