মেধাবীদের স্বপ্ন পূরণে সর্বদা মানবিক টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক 

মেধাবীদের স্বপ্ন পূরণে সর্বদা মানবিক টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক 
মেধাবীদের স্বপ্ন পূরণে সর্বদা মানবিক টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক 
মেধাবী শিক্ষার্থীদের সুন্দর আগামীর স্বপ্ন পূরণের যাত্রায় সদা পাশে আছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) – এ চান্স পাওয়া দুইজন মেধাবী শিক্ষার্থী সাজুত আরেফিন খান ও প্রানতোষ সাহা গৌরবকে ৬ এপ্রিল রবিবার  আর্থিক সহযোগিতা প্রদান করেছেন জেলা প্রশাসক শরীফা হক। 
সাজুত আরেফিন খান টাঙ্গাইল সদরের আদি টাঙ্গাইল এলাকার  মৃত কামরুল ইসলাম খান এর ছেলে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছেন এবং এবছর  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চান্স পেয়ে নিজেকে মেধাবী হিসেবে প্রমাণ করেছেন। সাজুত আরেফিন খান এর মা ইসমত আরা বিলকিস জানায়, ছোটবেলা থেকেই তার ছেলে পড়াশোনায় খুব মনোযোগী ও মেধাবী। শিশু কালেই তার বাবা ইন্তেকাল করেছেন। অনেক কষ্ট করে ছেলের পড়াশোনার খরচ যোগার করেছেন। শত প্রতিকূলতার মুখোমুখি হলেও ছেলের পড়াশোনা বিঘ্নিত হতে দেননি। ছেলের এই সাফল্যে খুবই আনন্দিত তিনি।
আরেকজন শিক্ষার্থী ঘাটাইলের ধলাপাড়া গার্লস হাইস্কুলের শিক্ষক পার্থ সাহার ছেলে প্রানতোষ সাহা গৌরব। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও নটরডেম কলেজ ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছেন এবং এবছর  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চান্স পেয়ে তিনিও নিজেকে মেধাবী হিসেবে প্রমাণ করেছেন।
জেলা প্রশাসক শরীফা হক জানান, মেধাবী শিক্ষার্থীদের সুন্দর আগামীর স্বপ্ন পূরণের জন্য সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে রয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন। আজ দুইজন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে এবং পরবর্তীতেও তাদের কোনো সহযোগিতা দরকার হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *