উত্তরা ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিকভাবে ‘জাপানি ভাষা’ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ( ২৭ জুন) ‘জাপানি ভাষা’ প্রোগ্রামের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আইসমিন আরা লেখা। বিশেষ অতিথি ও মূল বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আনসারুল আলম, যিনি জাপানে পড়াশোনা ও জীবনযাত্রা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. শাহ আহমেদ। উপস্থিত ছিলেন ট্রেজারার ড. হাসপিয়া বশিরুল্লাহ, প্রোগ্রাম সমন্বয়ক ড. মো. মাসুদুল হাসান, খণ্ডকালীন প্রভাষক ফজিলাতুন নেসা শেইলি এবং সঞ্চালক মিস সাজারিন তাবাস্সুম।
অনুষ্ঠানে “Minna no Nihongo” বইয়ের প্রকাশনা হয়, যা জাপানি ভাষা কোর্সে ব্যবহৃত হবে। প্রায় ২০০ জনের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হওয়া এ প্রোগ্রামের ক্লাস শুরু হবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে।
