ঈদে আসছে প্রিয়া অনন্যা’র ‘ধোকা’

ঈদে আসছে প্রিয়া অনন্যা'র 'ধোকা'
প্রিয়া অনন্যা

আসন্ন ঈদকে সামনে রেখে এফডিসিতে নির্মিত হলো ‘ধোকা’ শিরোনামে মিউজিক ভিডিও। কামরুল হাসান সোহাগের কথায় সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত প্লাবন কুরাইশী। সঙ্গীত আয়োজন করেছেন তরিক আল ইসলাম। কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী জয়। মডেল হিসেবে ছিলেন – প্রিয়া অনন্যা, তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন। গানটিতে কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান ও তার টিম। ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

কণ্ঠশিল্পী জয় বলেন, “প্রতিটি শিল্পী তার মৌলিক গান নিয়ে আশাবাদী, আমিও ব্যতিক্রম নই। করোনা পরবর্তী সময়ে ‘ধোকা’ শিরোনামে গানটি করেছি, যা স্টুডিওতেই প্রশংসা পেয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।”

মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, “বরাবরই গ্লামার লুকে কাজ করতে আমার বেশ ভালো লাগে। বেশ মন দিয়ে ভালোবেসে কাজটা করেছি। ‘ধোকা’ একটি নাচের গান, যা করতে ভালো লেগেছে। গানে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি। তন্ময়, রুমি, ডন ভাইয়ের সঙ্গে রসায়নটা চমৎকার ছিল। দর্শক আমাকে নতুনভাবে দেখবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *