এক মাসে মাসিদ রণ’র চারটি অর্জন

এক মাসে মাসিদ রণ'র চারটি অর্জন
মাসিদ রণ

একই মাসে পরপর চারটি সম্মাননা অর্জন করেছেন বিনোদন সাংবাদিক আল মাসিদ (রণ)। তার এই কৃতিত্ব গোটা সাংবাদিকতা অঙ্গনেই প্রশংসিত হচ্ছে।

১৬ মে অনুষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) সিজন ৪’। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে রণ ছিলেন জুরি বোর্ডের সদস্য। জুরি বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন রোজিনা, ফেরদৌস আরা, আজিজুল হাকিম, দীপা খন্দকার, মুনমুন আহমেদ ও দীপংকর দীপন। অনুষ্ঠান শেষে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয় রণকে।

২৪ মে রাজধানীর একটি চার তারকা হোটেলে আয়োজিত হয় ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’, যেখানে সাংবাদিকতায় সেরার স্বীকৃতি লাভ করেন তিনি। একই আয়োজনে পুরস্কৃত হন সাফা কবির, তানজিন তিশা, ইমন, শবনম ফারিয়া, আতিয়া আনিসাসহ অনেকে।

২৬ মে অনুষ্ঠিত হয় ‘এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড ২০২৫’। সেখানে ‘সেরা স্টাইলিশ সাংবাদিক’ হিসেবে পুরস্কৃত হন রণ। অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হন দিলারা জামান, এবং অন্যান্য পুরস্কার পান রোজিনা, নূতন, রুনা খান, মনির খান, পুতুলসহ অনেকেই।

সবশেষ ৩০ মে পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ‘সেরা বিনোদন সাংবাদিক’-এর পুরস্কার লাভ করেন মাসিদ রণ।

তিনি বলেন, “১৪ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। এই পুরস্কারগুলো আমাকে আরও দায়িত্ববান করে তুলেছে। আমি গর্বিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *