পডকাস্ট শো’তে পরিচালকদের সন্মান জানাবেন আলমগীর

পডকাস্ট শো'তে পরিচালকদের সন্মান জানাবেন আলমগীর
পডকাস্ট শো'তে পরিচালকদের সন্মান জানাবেন আলমগীর

সবাই তাঁকে দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তী বলেন। তবে আমাদের বাংলা চলচ্চিত্রের এই মহাতারকা নিজেকে একজন অভিনেতাই ভাবেন। তিনি মনে করেন একজন অভিনয়শিল্পী কোনোদিন অবসর নিতে পারেন না। তারা বিরতি নিতে পারেন।

নতুন খবর হলো বাংলা চলচ্চিত্রের এই চিরসবুজ তারকা প্রথমবারের মতো একটি পডকাস্ট শো’তে আসছেন। ‘আমি আলমগীর’ শীর্ষক এই শো’তে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা কথা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। তবে প্রথমেই তাঁর সিনেমার পরিচালকদের নিয়ে স্মৃতিচারণ করবেন তিনি। এই প্রসংগে আলমগীর বলেন, ‘আমি আপনাদের আলমগীর হতে পেরেছি আমার সিনেমার পরিচালকদের জন্য। তাদের বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ। তাই প্রথমে আমি ক্যাপ্টেনদের সন্মান জানাতে চাই।

আজ রবিবার রাত আটটায় Eyes On ফেসবুক পেজ ও Eyes On Studio ইউটিউব চ্যানেলে শো’টির টিজার উন্মুক্ত হবে বলে জানা গেছে। ৯ ফেব্রুয়ারি (রবিবার) থেকে রাত আটটায় প্রচার শুরু হবে তাঁর প্রথম পডকাস্ট ‘আমি আলমগীর’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *