চমক-ইমরান’র ‘স্বর্গ’

চমক-ইমরান'র 'স্বর্গ'
চমক-ইমরান'র 'স্বর্গ'

ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৫ই ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে বড় আয়োজনে নির্মিত মিউজিক ভিডিও ‘স্বর্গ’। এই গানটির কাব্যমালা সাজিয়েছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন এ সময়ের জনপ্রিয় শিল্পী আভরাল সাহির। গানটিতে কন্ঠ দিয়েছেন শেইখ লিমন।

কক্সবাজারের বিভিন্ন মনোরম পরিবেশে ভিন্ন আঙিকে গানটির ভিডিও নির্মাণ করেছেন সময়ের আলোচিত ভিডিও নির্মাতা মাহিন আওলাদ। ভিডিওতে মডেল হিসেবে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও ইমরান খান।

‘স্বর্গ’ শিরোনামের এই মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে ‘আভরাল সাহির’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।

নতুন এই গান নিয়ে আভরাল সাহির বলেন, ‘‌স্বর্গ’ গানটি চমৎকার একটি রোমান্টিক গান। আর গানের সাথে মিল রেখেই দারুণ ভিডিও নির্মাণ করছেন মাহিন ভাই। লিমন ভাই অসাধারণ গেয়েছেন। আশা করছি গান -ভিডিও সবার ভালো লাগবে।

রুকাইয়া জাহান চমক
রুকাইয়া জাহান চমক ও ইমরান খান

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বলেন, এ পর্যন্ত অসংখ্য মিউজিক ভিডিওর অফার পেয়েছি কিন্তু করা হয়নি। স্বর্গ এই গানটি যখন শুনলাম এবং তার পাশাপাশি পরিচালক মাহিন আওলাদ ভাই যখন ভিডিওর প্ল্যানটা শেয়ার করলো তখনই আমার ভীষণ ভালো লেগে গেল। মনে হল আমার করা উচিত এবং কাজটি করে আমি ভীষণ উচ্ছ্বাসিত। আশা করছি সকলের ভাল লাগবে।

মডেল ইমরান বলেন, গানের সাথে মিল রেখে দুর্দান্ত ভিডিও বানিয়েছেন মাহিন আওলাদ ভাই। আমার বিশ্বাস আপনাদেরও সবার ভালো লাগবে।

কন্ঠশিল্পী লিমনের ভাষ্য, এমন একটি গানের আয়োজনে অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। টিমের সবার আন্তরিক সহযোগিতায় কাজটি দারুন ভাবে ফুটে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *