প্রকাশ পেলো যোবায়ের শাওনের নতুন গান “আমায় ভুলে”

প্রকাশ পেলো যোবায়ের শাওনের নতুন গান "আমায় ভুলে"
প্রকাশ পেলো যোবায়ের শাওনের নতুন গান "আমায় ভুলে"

“আমায় ভুলে” গানটি লেখা ও সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন যোবায়ের শাওন আর অসম্ভব সুন্দর সংগীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় শান শায়েক। শ্রোতারা গানটি শুনতে পাবেন মিউজিক আলফার অফিসিয়াল ইউটিউব চ্যানেল সহ প্রায় আন্তর্জাতিক সবকটি অডিও মিউজিক স্ট্রিমিং সাইটে।

সাম্প্রতিক সময়ে আর্টিস্ট কমিউনিটি প্লাটফর্ম হিসেবে মিউজিক আলফা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, তাঁরা ভালো বাংলা গানের শ্রোতাদের কথা ভেবে নিয়মিত মিউজিক আলফা’র ব্যানারে গান প্রকাশ করে যাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় মিউজিক আলফার একজন ফাউন্ডার মেম্বার এবং শিল্পী হিসেবে যোবায়ের শাওনের একটি মৌলিক গান “আমায় ভুলে” প্রকাশ করা হয়েছে। খুব শীগ্রই আরো নতুন নতুন শিল্পীর গান প্রকাশ করবে এই মিউজিক্যাল প্লাটফর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *