আইকে মিউজিক স্টেশনের অফিস উদ্বোধন

আইকে মিউজিক স্টেশনের অফিস উদ্বোধন
আইকে মিউজিক স্টেশনের অফিস উদ্বোধন

বাংলা গানের নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেলো আইকে মিউজিক স্টেশন-এর নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে।

রবিবার (১৩ জুলাই) রাজধানী ঢাকার বড় মগবাজার রেল গেট সংলগ্ন নতুন অফিসে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালিত হয় আইকে মিউজিক স্টেশনের কো-অর্ডিনেটর ও গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহ-এর তত্ত্বাবধানে। আয়োজনটি ছিল প্রাণবন্ত এবং মিলনমুখর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আকরাম খান, তুহিন মিয়া, সংগীত পরিচালক এসকে সাগর শান, এন ফরহাদ, মারুফ চৌধুরী, এস এম কারিম, গীতিকবি সাইফুল বারী প্রমুখ।

সবাই মিলে ১ লাখ সাবস্ক্রাইবার পূর্তির আনন্দ ভাগাভাগি করেন এবং বাংলা গানের অগ্রগতিতে আইকে মিউজিক স্টেশনের ভূমিকার প্রশংসা করেন।

সোহাগ ওয়াজিউল্লাহ বলেন, ‘এই প্ল্যাটফর্ম নতুন প্রতিভাদের জায়গা করে দেওয়ার পাশাপাশি, মানসম্মত বাংলা গান বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়েই কাজ করছে।’

অনুষ্ঠান শেষে কেক কাটা, আড্ডা ও গান–এসব মিলিয়ে মুহূর্তগুলো হয়ে ওঠে স্মরণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *