আসামের রেকর্ড লেবেলের সঙ্গে কাজ করছেন বাংলাদেশি কবি শাহিন আলম

আসামের রেকর্ড লেবেলের সঙ্গে কাজ করছেন বাংলাদেশি কবি শাহিন আলম
শাহিন আলম

ভারতের আসামের রেকর্ড লেবেল “মাটির খাঁচা”-র জন্য কবি শাহিন আলম লিখছেন ১০০টি গান, যেগুলো প্রকাশ পাবে অডিও ও ভিডিও আকারে। 

এ নিয়ে কবি শাহিন আলম বলেন, “এই মাটির খাঁচার মাধ্যমেই আমি সঙ্গীত জগতে প্রবেশ করেছি। প্রতিষ্ঠানটির প্রযোজক দানেশ আলী যখন ১০০টি গানের অনুরোধ করেন, তখন আমার ভীষণ ভালো লাগে। আমি সঙ্গে সঙ্গেই চুক্তিবদ্ধ হই।”

ইতোমধ্যে বেশ কিছু গান লিখে দিয়েছেন কবি, বাকি গানগুলোও দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করবেন বলে জানান। গানগুলোর সুর করেছেন শাহিন নুর, সঙ্গীত পরিচালনায় আছেন আরফান আলী। কণ্ঠ দিয়েছেন সালমা পারভিন, লারজিনা পারভিন, ছাইনা সরকার, হামিদ আলীসহ আরও অনেকে।

কবি শাহিন আলম বাংলাদেশ ও ভারতে সমানতালে গান লিখে আন্তর্জাতিক গীতিকার হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি একাধারে কবি, সুরকার, লেখক ও অভিনেতা। তার লেখা গান করেছেন ব্রিটিশ শিল্পী আকিক হারুন-ও।

সঙ্গীতের বিভিন্ন ধারায়—বাউল, প্রণয়, বিচ্ছেদ, ইসলামী, গজল ও দেশীয় সুরে তার অবদান রয়েছে।

তিনি কাজ করেছেন “মাটির খাঁচা”, “মুক্ত পাখি”, “এনকে মিউজিক”, “নাশীদ ফিল্ম”, “মুক্তকুড়ি স্টুডিও”, “এমএইচ মিউজিক ০৭” সহ একাধিক রেকর্ড লেবেলে। তার লেখা “সুখে আছো বন্ধু তুমি” অডিও অ্যালবামটি মুক্তি পায় “মুক্তপাখি” লেবেল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *