নতুন মৌলিক গানে বেলী আফরোজের চমক

নতুন মৌলিক গানে বেলী আফরোজের চমক
বেলী আফরোজ

নতুন একটি মৌলিক গানের ভিডিও নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় গায়িকা বেলী আফরোজ। গানটির শিরোনাম ‘আমায় ঠকাইলে’। এটি লিখেছেন এআর রাব্বি, সুর ও সংগীতায়োজন করেছেন ইফতেখারুল এহতেশাম লেলিন। ভিডিওটি নির্মাণ করেছেন ইয়াসির আরাফাত। এতে বেলীর সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন সাজ্জাদ চৌধুরী ও ফারহানা জাহান।

‘আমায় ঠকাইলে’ গানটি বেলী আফরোজের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক চ্যানেলে প্রকাশ পেয়েছে। পাশাপাশি গানটি শোনা যাচ্ছে দেশি-বিদেশি একাধিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও।

নতুন গান প্রসঙ্গে বেলী আফরোজ বলেন, “সবসময় চেষ্টা করি ভালো মানের বাংলা গান শ্রোতাদের উপহার দিতে। এই গানটিও সে ভাবনা থেকেই তৈরি। গানটির কথা, সুর ও সংগীত— সবকিছুই আমার ভালো লেগেছে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।”

উল্লেখ্য, এর আগে কিংবদন্তি কণ্ঠশিল্পী কুমার শানুর সঙ্গে ‘কখনো আবার’ শিরোনামের একটি ডুয়েট গানে কণ্ঠ দিয়েছিলেন বেলী আফরোজ। নিয়মিত স্টেজ শো, লাইভ কনসার্ট ও টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সময় পেলে মৌলিক গানেও কাজ করে যাচ্ছেন এই সংগীতশিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *