নতুন তিন গান নিয়ে হাজির এজে মাসুদ

নতুন তিন মৌলিক গান নিয়ে হাজির এজে মাসুদ
নতুন তিন মৌলিক গান নিয়ে হাজির এজে মাসুদ

এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা অনেক গুণসম্পন্ন এবং নানামুখী প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেন। তাঁদের একজন শিল্পী এজে মাসুদ। বর্তমানে তিনি কানাডায় বসবাস করছেন। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল ইত্যাদি খেলার সাথে জড়িত ছিলেন। ছোটবেলা থেকেই জেমস, আইয়ুব বাচ্চু’র মতো গুণী শিল্পীদের গান শুনে সংগীতের প্রতি আকৃষ্ট হন।

সম্প্রতি রিলিজ পেতে যাচ্ছে এজে মাসুদের তিনটি মৌলিক গান। গানগুলো দর্শকদের মাঝে প্রাণের সঞ্চার করবে এবং দর্শকদের হৃদয় জুড়াবে। পাখি উড়ে যায়, ভালোবাসা শিরায় শিরায় ও তুমি ছল বোঝ গান তিনটি ভিডিও নির্মাণ করেছেন পরিচালক যৌথ খান। অভিনয় করেছেন জামশেদ শামীম, অথৈ সহ শোবিজের পরিচিত মুখেরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলো সাফুরা ফিল্মস। এজে মাসুদ ইউটিউব চ্যানেলে গানগুলো দর্শকদের জন্য মুক্তি দেওয়া হবে। গানের পাশাপাশি এই শিল্পী ইভেন্ট ম্যানেজমেন্টের সাথেও জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *